ট্রেডিং প্ল্যাটফর্মটির মাধ্যমে আপনি অ্যালগরিদমিক ট্রেডার্সদের জন্য তৈরি একটি সম্পূর্ণ ইকোসিস্টেমে প্রবেশের সুযোগ পাবেন। আপনি যদি বিদ্যমান অ্যাপ্লিকেশনগুলি থেকে পছন্দসই সমাধান খুঁজে না পান, তবে আপনার নিজস্ব ট্রেডিং কৌশল এবং সূচক তৈরি করতে পারেন। ইকোসিস্টেমটি যে কোনও স্তরের ডেভেলপারদের জন্য উন্নত টুল এবং পরিষেবা সরবরাহ করে। বিস্তীর্ণ জ্ঞানের ভিত্তি এবং শক্তিশালী ডেভেলপমেন্ট টুল নবাগতদের শিক্ষাকে দ্রুততর করে এবং পেশাদারদের গুণগতমান বাড়িয়ে নতুন স্তরে পৌঁছাতে সহায়তা করে।
ইকোসিস্টেম অফার করে :
- টেকনিক্যাল ইন্ডিকেটর, ট্রেডিং রোবট এবং ইউটিলিটিগুলি বিকাশের জন্য MetaQuotes Language 5 এটি একটি উন্নত, হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ, সিনট্যাক্সে C++ এর সঙ্গে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ, যা আপনাকে অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করে প্রোগ্রাম লিখতে দেয়।
- প্রফেশনাল এডিটিং টুল MetaEditor ইন্টালিজেন্ট কোড হ্যান্ডলিং, ডিবাগিং এবং প্রোফাইলিং অপশনগুলি অফার করে। যে কোনও জটিল স্তরেরই ট্রেডিং অ্যাপ্লিকেশনগুলির বিকাশের সুবিধা দেয় এডিটর।
- অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে ভিস্যুয়াল টেস্টিং, অপটিমাইজেশান, জেনেটিক অ্যালগরিদম এবং একটি ডিস্ট্রিবিউটেড টেস্টিং এজেন্ট নেটওয়ার্কের জন্য সাপোর্ট সহ স্ট্র্যাটেজি টেস্টার। যে কোনও প্রাইস হিস্ট্রি সেগমেন্ট এবং অ্যানালাইসিস কম্প্রিহেনসিভ রিপোর্টের জন্য সিমিউলেট এক্সপার্ট অ্যাডভাইজার অপারেশন অনুসরণ করুন।
- একটি ভার্সন কনট্রোল সহ সাবভার্সন-বেসড্ MQL5 স্টোরেজ। আপনার ফাইলগুলি নিরাপদে স্টোর করুন, বিশ্বের যে কোনও স্থান থেকেই সেগুলি অ্যাক্সেস করুন এবং প্রয়োজনমতো বড় প্রকল্পগুলিতে সহযোগিতা করুন ৷
- ট্রেডিং প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশনের সোর্স কোড সমন্বিত বৃহত্তম ফ্রি কোড বেস। এক্সপার্ট অ্যাডভাইজার, টেকনিক্যাল ইন্ডিকেটর, স্ক্রিপ্ট এবং লাইব্রেরির তৈরি হয়ে থাকা উদাহরণগুলি খুঁজে নিন এবং সেগুলির সাহায্যে আপনার নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি করুন৷
- অনন্য জ্ঞানের ভিত্তি — প্রোগ্রামিংয়ের বিভিন্ন দিক সংক্রান্ত বিশদ তথ্য এবং বিশেষজ্ঞের লেখা সহ সহস্রাধিক পৃষ্ঠা।
পেশাদার ডেভেলপারদের জন্য, আমরা একটি বিশেষ সাইট অফার করি যেখানে আপনি লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে আপনার পণ্য এবং দক্ষতা অফার করতে পারেন। MQL5.community হল অ্যালগরিদমিক ট্রেডার্সদের বৃহত্তম সম্প্রদায়, এটি আপনার জন্য আরও নতুন সুযোগ উন্মুক্ত করবে। ফোরামে আপনার ধারণা নিয়ে আলোচনা করুন, বাজারে আপনার প্রোগ্রাম বিক্রি করুন, অথবা ফ্রিল্যান্স প্রকল্পগুলি নিন – MQL5.community-র সঙ্গে আপনার প্রোগ্রামিং দক্ষতা থেকে স্বীকৃতি এবং অর্থ উপার্জন করুন।


